

২৪ মে, ২০২৫, চট্টগ্রামঃ
পুঁজিবাজার সম্পর্কে বাস্তব ধারণা ও প্রায়োগিক পরিচালনা সম্পর্কে সম্যক ধারণা গ্রহন করতে এবং তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলোজি চিটাগং (ইউএসটিসি)-এর ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীর একটি দল ২২ মে, ২০২৫ তারিখে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর, আগ্রাবাদ, চট্রগ্রামস্থ কার্যালয়ে তাদের ইন্ডাসস্ট্রিয়াল সফর সম্পন্ন করে । বাংলাদেশ পুঁজিবাজার-এর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নির্দেশনা অনুযায়ী এবং বিনিয়োগ শিক্ষার অংশ হিসেবে সিএসই প্রতিনিয়তই এ ধরনের অনুষ্ঠান-এ অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ ও স্বাগত জানিয়ে আসছে।
উক্ত অনুষ্ঠানে সিএসই কর্তৃপক্ষের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক, জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএমএ, এফসিএমএ, চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) জনাব মোহাম্মদ মাহাদী হাসান, সিএফএ, ম্যানেজার,ইস্যুয়ার মার্কেটিং, প্রোমোশন এন্ড প্রি-লিস্টিং ডিপার্টমেন্ট, জনাব মোহাম্মাদ হাবিব উল্লাহ । অধিবেশনটি পরিচালনা করেন হেড অফ ট্রেনিং অ্যান্ড এওয়্যারনেস জনাব এম সাদেক আহমেদ। ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলোজি চিটাগং (ইউএসটিসি)-এর ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর-ইউএসটিসি রিসার্চ সেল এন্ড এসোসিয়েট প্রফেসর ড. মোহাম্মদ সাহাবুদ্দিন।
ব্যবস্থাপনা পরিচালক, জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএমএ, এফসিএমএ, বলেন, একটি দক্ষ মার্কেটের জন্য প্রয়োজন আরও শিক্ষিত ও দক্ষতাসম্পন্ন জনবল। পুঁজিবাজারে কেবল যে ফিনান্স বা ব্যবসা প্রশাসন বিষয়ক শিক্ষাসম্পন্ন ব্যক্তিরা অংশগ্রহন করতে পারবে তেমনটা নয় বরং সব বিষয় কিংবা পেশার ব্যক্তিদের সুযোগ রয়েছে। কিন্তু তার জন্য প্রয়োজন আগ্রহ, ধৈর্য্য ও জ্ঞান। পুঁজিবাজার সম্পর্কে জানতে হলে এর কাঠামো সম্পর্কে বিস্তারিত জানতে হবে। কেবল শেয়ার কেনা আর বেচার মধ্যে পুঁজিবাজার আবদ্ধ নয় বরং বর্তমান প্রেক্ষাপটে এর সাথে সংযুক্ত হয়েছে টেকনোলজিক্যাল জ্ঞান ও দক্ষতা এবং প্রয়োজনীয় রেগুলেটরি বিষয়ক সম্যক জ্ঞান।এই প্রচেষ্টার অংশ হিসেবে আমাদের পুঁজিবাজারে নতুন নতুন আধুনিক প্রোডাক্ট আনার কাজ চলছে এবং একই সাথে বিভিন্ন ধরণের পরিবর্তন,পরিবর্ধনও চলমান। তাই পুঁজিবাজার এবং এর সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠা্ন কিংবা ইন্টারমিডিয়ারিজ অথবা রেগুলেটর সব ক্ষেত্রেই আপানদের যুক্ত হবার সুযোগ রয়েছে। আজকের এই পরিদর্শনের মাধ্যমে শুরু হতে পারে তার হাতেখড়ি।তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, পুঁজিবাজারের বৈচিত্র্য আনয়নের লক্ষ্যে, নতুন কনসেপ্টগুলোর দ্রুত মূল্যায়ন এবং বাস্তবায়নের কার্যকরী পদক্ষেপ এই মার্কেট তথা দেশের সমগ্র অর্থনীতিকে সমৃদ্ধ করবে।
চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) জনাব মোহাম্মদ মাহাদী হাসান তাঁর স্বাগত বক্তব্যে বলেন, পুঁজিবাজারের ভবিষ্যৎ বিনিয়োগকারী এবং কর্ণধার উভয়ই হবে আজকের শিক্ষার্থীরা। তাই শিক্ষাকালীন সময় থেকেই পুঁজিবাজার এবং এর কার্যক্রম সম্পর্কে জানা, গবেষণা করা, সম্যক জ্ঞান লাভ করা এবং সুযোগ থাকলে বিনিয়োগ করে ব্যবহারিক জ্ঞান লাভ করা প্রয়োজন। সেক্ষেত্রে উপস্থিতিদেরকে অবহিত করেন, যে কোন ধরনের সহযোগিতার জন্য সিএসইতে দ্বার সব সময় খোলা।অর্থাৎ বিনিয়োগ শিক্ষা, প্রশিক্ষণ, পুঁজি ব্যবস্থাপনা কিংবা রেগুলেটরি বিষয়ক জ্ঞান ইত্যাদি সব ক্ষেত্রে যে কোন ধরনের তথ্য জানার ক্ষেত্রে আপানাদের জন্য সিএসইতে যোগাযোগে বিশেষ প্রাধান্য থাকবে।
ড. মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশের ফিনান্সিয়াল মার্কেটে, ক্যাপিটাল মার্কেট হচ্ছে অর্থনীতির একটি শক্তিশালী ভিত্তি । বাংলাদেশের বর্তমান পুঁজিবাজার ক্রমাগত পরিবর্তন ও পরিবর্ধনে সমৃদ্ধ হচ্ছে।তিনি উপস্থিতিদের উদ্দেশ্যে আরও বলেন যে, আপানরা খুব ছোট ছোট বিনিয়োগের মাধ্যমে নিজেদের বিনিয়োগ শুরু করে অভিজ্ঞতা অর্জন করে নিজেকে প্রস্তুত করতে পারেন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে যারা সামনে এই পুঁজিবাজারে অংশগ্রহণ করতে ইচ্ছুক আজকের এই শিক্ষা সফরই হতে পারে তাদের প্রথম পদক্ষেপ।বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে সিএসইর অগ্রণী ভূমিকা উপস্থিতিদের তুলে ধরেন এবং ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমানে প্রচলিত এবং অদূর ভবিষ্যতে নতুন চালুকৃত প্রোডাক্ট বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করেন । এছাড়াও আর্থিক পরিকল্পনা, ঝুঁকি এবং পুঁজিবাজারের সাথে সম্পর্কিত রিটার্ন সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবং তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে সুরক্ষার জন্য তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন । উক্ত অনুষ্ঠানে পুঁজিবাজার সম্পর্কে সামগ্রিক ধারণা প্রদান করতে ও প্রায়োগিক পরিচালনা বিষয়ে অবহিত করতে জনাব এম সাদেক আহমেদ তাঁর উপস্থাপনা প্রদান করেন । এরপর সিআরও এবং অন্যান্য উপস্থিত বিভাগীয় প্রধানগণ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
বিস্তারিত জানতে,
তানিয়া বেগম
সিএসই-পি এন্ড সিআর, এক্সচেঞ্জ ব্রেন্ডিং ডিপার্টমেন্ট
ফোনঃ ০১৭৬০৭৪৫৭৩৬

Diversification for Resilience: The Role of Commodity Derivatives in a Modern Investment Portfolio
Chief Guest: Mr. Masud Khan, Chairman, Bangladesh Securities and Exchange Commission (BSEC)
Preside over: AKM Habibur Rahman,Chairman

সিএসইতে টেকনো ড্রাগস লিমিটেড-এর লেনদেন শুরু
১৪ জুলাই,২০২৪, ঢাকা:
আজ সিএসইতে টেকনো ড্রাগস লিমিটেডের লেনদেন শুরু হয়েছে । এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ।

সিএসইতে ক্রাফটসম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসরিজ লিমিটেড-এর লেনদেন শুরু
১৬ মে, ২০২৪, ঢাকা:
আজ সিএসইতে ক্রাফটসম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসরিজ লিমিটেডের লেনদেন শুরু হয়েছে । এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে .

আইএফআইসি দ্বিতীয় ও তৃতীয় কনভার্টেবল, রিডিমেবল, আনসিকিউরড , ফ্লোটিং রেট সাবঅরডিনারি বন্ড-এর লিস্টিং এগ্রিমেন্ট সম্পন্নঃ
১৪ মে,202৪, ঢাকা:
আজ চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই), আইএফআইসি ব্যাংক পিএলসির মধ্যে আইএফআইসি দ্বিতীয় ও তৃতীয় কনভার্টেবল, রিডিমেবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট সাবঅরডিনারি বন্ড-এর লিস্টিং এগ্রিমেন্ট সম্পন্ন হয়েছে ।

সিএসইতে পেপার প্রোসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড-এর লেনদেন শুরুঃ
১৪ মে,202৪, ঢাকা:
আজ সিএসইতে পেপার প্রোসেসিং এন্ড পাকেজিং লিমিটেডের লেনদেন শুরু হয়েছে । এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে

দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জের অনুমোদন পেল সিএসই
২০ মার্চ ২০২৪
দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ হিসেবে নিবন্ধন সনদ পেয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। বুধবার (২০ মার্চ ২০২৪) বিকেলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সিএসইকে এই সনদ দেওয়া হয়।

১৯ মার্চ,202৪, ঢাকা:
আজ সিএসইতে সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপিচুয়াল বন্ডের লেনদেন শুরু হয়েছে । এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ।

১১ মার্চ,202৪, ঢাকা:
আজ সিএসইতে ওয়েব কোটস পিএলসির লেনদেন শুরু হয়েছে । এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ।

০৬ মার্চ,202৪, ঢাকা: আজ সিএসইতে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের লেনদেন শুরু হয়েছে । এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ।

২৭ ফেব্রুয়ারি,২0২৪, ঢাকা:
আজ সিএসইতে এনআরবি ব্যাংকের লেনদেন শুরু হয়েছে । এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ।

১৮ ফেব্রুয়ারি,২0২৪, ঢাকা:
আজ সিএসইতে ব্যাংক এশিয়া ফার্স্ট পারপিচুয়াল বন্ডের লেনদেন শুরু হয়েছে। এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ।
Stock Broker
Trading
CSE Training
Useful Links
- Bangladesh Securities and Exchange Commission
- BSEC Facebook page
- Electronic Subscription System
- Central Depository Bangladesh Limited
- Central Counterparty Bangladesh Ltd(CCBL)
- Capital Market Stabilization Fund (CMSF)
- Financial Literacy Program
- Bangladesh Bank
- Export Promotion Bureau
- National Board of Revenue
- Registrar of Joint Stock Companies and Firms
©2024 Chittagong Stock Exchange PLC. All rights reserved.

04:51:03 (BST)