

আজ ৩০ জুন‘২৬ (মঙ্গলবার) সিএসই চেয়ারম্যান জনাব এ কে এম হাবিবুর রহমান-এর নেতৃত্বে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর পরিচালনা পর্ষদের সদস্যগণ বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নবনিযুক্ত চেয়ারম্যান জনাব মাসুদ খান এবং কমিশনারবৃন্দ জনাব তানভীর হাবিব রহমান, সিপিএ, জনাব নাহিদ মাহতাব এবং জনাব মোঃ নাফিজ আল তারিক-এর সাথে কমিশন ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
উক্ত সৌজন্য সাক্ষাতে সিএসইর চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়। বিশেষ করে দেশে প্রথমবারের মতো কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ প্রতিষ্ঠার সর্বশেষ অবস্থাসহ বর্তমান চ্যালেঞ্জসমূহ বিস্তারিত তুলে ধরা হয়। বর্তমানে যে সমস্ত কার্যক্রম স্থবির হয়ে আছে সেগুলো দ্রুত সফলভাবে সম্পন্ন করার জন্য কমিশনের সহযোগিতা কামনা করা হয়। কমিশনের চেয়ারম্যান এবং কমিশনারবৃন্দ মনোযোগ সহকারে বিস্তারিত অবহিত হন এবং খুব শীঘ্রই প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম সম্পন্নে যথাযথ সহযোগিতার আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাৎকালে সিএসই পরিচালনা পর্ষদের পরিচালক প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, ড. মাহমুদ হাসান, জনাব এম. জুলফিকার হোসেন, মেজর (অব.) এমদাদুল ইসলাম, জনাব শাহজাদা মাহমুদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার,এফসিএ, এফসিএমএ এবং বিএসইসির সম্মানিত নির্বাহী পরিচালক ও মুখপাত্র জনাব মোঃ আবুল কালাম উপস্থিত ছিলেন ।
বিস্তারিত জানতে
তানিয়া বেগম
এএম-পিএন্ডসিআর, পিআরডি
সিএসই,ফোন-০১৭৬০৭৪৫৭৩৬

সিএসইতে টেকনো ড্রাগস লিমিটেড-এর লেনদেন শুরু
১৪ জুলাই,২০২৪, ঢাকা:
আজ সিএসইতে টেকনো ড্রাগস লিমিটেডের লেনদেন শুরু হয়েছে । এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ।

সিএসইতে ক্রাফটসম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসরিজ লিমিটেড-এর লেনদেন শুরু
১৬ মে, ২০২৪, ঢাকা:
আজ সিএসইতে ক্রাফটসম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসরিজ লিমিটেডের লেনদেন শুরু হয়েছে । এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে .

আইএফআইসি দ্বিতীয় ও তৃতীয় কনভার্টেবল, রিডিমেবল, আনসিকিউরড , ফ্লোটিং রেট সাবঅরডিনারি বন্ড-এর লিস্টিং এগ্রিমেন্ট সম্পন্নঃ
১৪ মে,202৪, ঢাকা:
আজ চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই), আইএফআইসি ব্যাংক পিএলসির মধ্যে আইএফআইসি দ্বিতীয় ও তৃতীয় কনভার্টেবল, রিডিমেবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট সাবঅরডিনারি বন্ড-এর লিস্টিং এগ্রিমেন্ট সম্পন্ন হয়েছে ।

সিএসইতে পেপার প্রোসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড-এর লেনদেন শুরুঃ
১৪ মে,202৪, ঢাকা:
আজ সিএসইতে পেপার প্রোসেসিং এন্ড পাকেজিং লিমিটেডের লেনদেন শুরু হয়েছে । এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে

দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জের অনুমোদন পেল সিএসই
২০ মার্চ ২০২৪
দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ হিসেবে নিবন্ধন সনদ পেয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। বুধবার (২০ মার্চ ২০২৪) বিকেলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সিএসইকে এই সনদ দেওয়া হয়।

১৯ মার্চ,202৪, ঢাকা:
আজ সিএসইতে সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপিচুয়াল বন্ডের লেনদেন শুরু হয়েছে । এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ।

১১ মার্চ,202৪, ঢাকা:
আজ সিএসইতে ওয়েব কোটস পিএলসির লেনদেন শুরু হয়েছে । এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ।

০৬ মার্চ,202৪, ঢাকা: আজ সিএসইতে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের লেনদেন শুরু হয়েছে । এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ।

২৭ ফেব্রুয়ারি,২0২৪, ঢাকা:
আজ সিএসইতে এনআরবি ব্যাংকের লেনদেন শুরু হয়েছে । এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ।

১৮ ফেব্রুয়ারি,২0২৪, ঢাকা:
আজ সিএসইতে ব্যাংক এশিয়া ফার্স্ট পারপিচুয়াল বন্ডের লেনদেন শুরু হয়েছে। এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ।
Stock Broker
Trading
CSE Training
Useful Links
- Bangladesh Securities and Exchange Commission
- BSEC Facebook page
- Electronic Subscription System
- Central Depository Bangladesh Limited
- Central Counterparty Bangladesh Ltd(CCBL)
- Capital Market Stabilization Fund (CMSF)
- Financial Literacy Program
- Bangladesh Bank
- Export Promotion Bureau
- National Board of Revenue
- Registrar of Joint Stock Companies and Firms
©2024 Chittagong Stock Exchange PLC. All rights reserved.

07:09:18 (BST)