

১৩, মে, ২০২৬, চট্টগ্রাম:
১২ মে ২০২৬ তারিখে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) তার চট্টগ্রাম এবং সিলেটস্থ ট্রেক হোল্ডার কোম্পানিজ-এর কমপ্লায়েন্স অফিসার ও অথরাইজড রেপ্রেজেনটেটিভদের জন্য সিকিউরিটিজ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। উক্ত প্রশিক্ষণ পরিচালনা করেন কমপ্ল্যায়েন্স, ইন্সপেকশন এন্ড এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তা- জনাব মোঃ জাহিদুল ইসলাম ও জনাব মোঃ রবিউল আউয়াল । এতে উপস্থিত ছিলেন, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক, জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, চিফ রেগুলেটরি অফিসার (সিআরও), জনাব মোহাম্মদ মাহাদি হাসান, ডিজিএম এন্ড হেড অফ কমপ্ল্যায়েন্স, ইন্সপেকশন এন্ড এনফোর্সমেন্ট, জনাব মোঃ নাহিদুল ইসলাম খান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ । অনুষ্ঠানটি পরিচালনা করেন সিএসই-র ট্রেনিং এন্ড এওয়ারনেস বিভাগের প্রধান জনাব এম সাদেক আহমেদ।
অনুষ্ঠানে প্রশিক্ষকবৃন্দ সিকিউরিটিজ আইনের যাবতীয় বিষয়গুলো নিয়ে তাদের উপস্থাপনা প্রদান করেন । আইনের সাম্প্রতিক পরিবর্তন, পরিবর্ধন এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে রিপোর্ট তৈরি করার বিষয়ে তারা আইনের সংশ্লিষ্ট ব্যাখ্যা প্রদান করেন । এছাড়াও বিভিন্ন রিপোর্ট তৈরি করতে গিয়ে প্রতিনিয়ত যে ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকে সে বিষয়ে বিস্তারিত স্বচ্ছ ধারনা দেয়া হয় ।
স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ বলেন,পুঁজিবাজার সাম্প্রতিক সময়ে বৈশ্বিক, রাজনৈতিক এবং কাঠামোগত পরিবর্তনের কারণে যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে সেগুলো বিগত সময়ে ধরণাতেও হয়তো ছিল না। তাই পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাবসাকে সাসটেইনেবল করতে হলে রেগুলেটরি, টেকনিক্যাল কাঠামোর পরিবর্তনের সাথে সাথে ব্যাবসায়িক কাঠামোর পরিবর্তনের প্রয়োজন থাকলে সে বিষয়ে উদ্যোগী হয়ে কাজ করতে হবে। একটি ভুল ধারণা প্রচলিত আছে যে, পরিপূর্ণ আইন কানুন মেনে কমপ্লায়েন্স করতে গেলে ব্যাবসা ব্যাহত হয় । এখন এই ধারণার পরিবর্তন হওয়া অবশ্যম্ভাবী । কেননা, একটি প্রতিষ্ঠান যত বেশি আইন পরিপালন করবে, সে তত বেশি স্বচ্ছভাবে তার গ্রাহকের কাছে নিজের অবস্থান প্রচার করতে পারবে এবং ব্যাবসাকে সফলতার দিকে এগিয়ে নিতে এক ধাপ এগিয়ে থাকবে। আমরা আশা করবো, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সিকিউরিটিজ আইন কানুন পরিপালনের ব্যাপারে আপনারা আরও সচেষ্ট হবেন এবং এক্ষেত্রে প্রয়োজনে আরও স্বচ্ছ ধারণার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদের সার্বিক সহযোগিতা প্রদান করবো। তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের পুঁজিবাজারকে বেগবান করতে নতুন নতুন প্রোডাক্ট আনয়নের কাজ চলছে এবং এক্ষেত্রে সিএসই বরাবরের মতই অগ্রণী ভূমিকা পালন করছে। বিশেষ করে তিনি সিএসইর কমোডিটি মার্কেট স্থাপনের অগ্রগতির ব্যাপারে অভিহত করেন । সেই সাথে তিনি উপস্থিত সকলকে অনুরোধ করেন, বাংলাদেশের পুঁজিবাজারের নতুন এই সংযোজনে সবাইকে নিয়ম কানুন ভালমত জেনে সম্পৃক্ত হওয়ার জন্য।
সমাপনি বক্তব্যে চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) জনাব মোহাম্মদ মাহাদি হাসান, সিএফএ, বলেন, এ ধরনের প্রশিক্ষণ একজন সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিয়মিত নতুন আইনের বিষয়ে সময়মত জ্ঞাত থাকতে সহায়তা করবে। ইতিমধ্যে কিছু রুলসের বেশ কিছু পরিবর্তন এসেছে। এই পরিবর্তনগুলোর বিষয়ে অবহত করা এবং প্রয়োগের সঠিক প্রক্রিয়ার সম্পর্কে বিস্তারিতভাবে উপস্থাপনা করা হয়েছে। একটি স্বচ্ছ ও বেগবান পুঁজিবাজারের জন্য যথাযথ সিকিউরিটিজ আইনের জ্ঞান অর্জন ও প্রয়োগের উপর এর আশানুরুপ ফলাফল নির্ভর করে। তাই এই ব্যাপারে সকলের সচেষ্ট থাকতে হবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তা যথাযথভাবে পালন করতে হবে।
অনুষ্ঠানটির প্রশ্নোত্তর পর্বে তারা আইন পরিপালকালীন সময়ে যেসব বিষয়ে দ্বিধাগ্রস্থ হন সেগুলোর সঠিক ব্যাখ্যা গ্রহন করেন। অনুষ্ঠানটি খুবই ফলপ্রসূ ও সময়োপযোগী হয়েছে বলে অংশগ্রহণকারীরা অভিমত পোষণ করেন । তারা এ ধরনের অনুষ্ঠান নিয়মিত বিরতিতে আয়োজন করার জন্য সিএসইর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন ।
বিস্তারিত জানতে
তানিয়া বেগম
এএম-পিএন্ডসিআর, সিএসই
ফোন: ০১৭৬০৭৪৫৭৩৬

সিএসইতে টেকনো ড্রাগস লিমিটেড-এর লেনদেন শুরু
১৪ জুলাই,২০২৪, ঢাকা:
আজ সিএসইতে টেকনো ড্রাগস লিমিটেডের লেনদেন শুরু হয়েছে । এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ।

সিএসইতে ক্রাফটসম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসরিজ লিমিটেড-এর লেনদেন শুরু
১৬ মে, ২০২৪, ঢাকা:
আজ সিএসইতে ক্রাফটসম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসরিজ লিমিটেডের লেনদেন শুরু হয়েছে । এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে .

আইএফআইসি দ্বিতীয় ও তৃতীয় কনভার্টেবল, রিডিমেবল, আনসিকিউরড , ফ্লোটিং রেট সাবঅরডিনারি বন্ড-এর লিস্টিং এগ্রিমেন্ট সম্পন্নঃ
১৪ মে,202৪, ঢাকা:
আজ চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই), আইএফআইসি ব্যাংক পিএলসির মধ্যে আইএফআইসি দ্বিতীয় ও তৃতীয় কনভার্টেবল, রিডিমেবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট সাবঅরডিনারি বন্ড-এর লিস্টিং এগ্রিমেন্ট সম্পন্ন হয়েছে ।

সিএসইতে পেপার প্রোসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড-এর লেনদেন শুরুঃ
১৪ মে,202৪, ঢাকা:
আজ সিএসইতে পেপার প্রোসেসিং এন্ড পাকেজিং লিমিটেডের লেনদেন শুরু হয়েছে । এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে

দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জের অনুমোদন পেল সিএসই
২০ মার্চ ২০২৪
দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ হিসেবে নিবন্ধন সনদ পেয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। বুধবার (২০ মার্চ ২০২৪) বিকেলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সিএসইকে এই সনদ দেওয়া হয়।

১৯ মার্চ,202৪, ঢাকা:
আজ সিএসইতে সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপিচুয়াল বন্ডের লেনদেন শুরু হয়েছে । এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ।

১১ মার্চ,202৪, ঢাকা:
আজ সিএসইতে ওয়েব কোটস পিএলসির লেনদেন শুরু হয়েছে । এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ।

০৬ মার্চ,202৪, ঢাকা: আজ সিএসইতে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের লেনদেন শুরু হয়েছে । এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ।

২৭ ফেব্রুয়ারি,২0২৪, ঢাকা:
আজ সিএসইতে এনআরবি ব্যাংকের লেনদেন শুরু হয়েছে । এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ।

১৮ ফেব্রুয়ারি,২0২৪, ঢাকা:
আজ সিএসইতে ব্যাংক এশিয়া ফার্স্ট পারপিচুয়াল বন্ডের লেনদেন শুরু হয়েছে। এ উপলক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি(সিএসই) তার ঢাকাস্থ অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ।
Stock Broker
Trading
CSE Training
Useful Links
- Bangladesh Securities and Exchange Commission
- BSEC Facebook page
- Electronic Subscription System
- Central Depository Bangladesh Limited
- Central Counterparty Bangladesh Ltd(CCBL)
- Capital Market Stabilization Fund (CMSF)
- Financial Literacy Program
- Bangladesh Bank
- Export Promotion Bureau
- National Board of Revenue
- Registrar of Joint Stock Companies and Firms
©2024 Chittagong Stock Exchange PLC. All rights reserved.

07:36:26 (BST)